Home » শেরপুরে মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে জেলা প্রশাসন

শেরপুরে মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে জেলা প্রশাসন

শেরপুর প্রতিনিধি:

​শেরপুরে শিক্ষার আলো ছড়ানো কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি জানিয়ে তাদের স্বপ্নজয়ের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ১৩ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জেলার তিন জন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী।

​সাক্ষাৎকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান
এবং তাদের গৌরবময় কৃতিত্বের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে শেরপুর আফসার আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী অনুশ্রী রানী দে সদ্য প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে শেরপুর জেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। জেলা প্রশাসক তার পড়াশোনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অন্যান্যদের মধ্যে সায়মা তালুকদার অস্ট্রেলিয়ায় পড়ার জন্য স্কলারশিপসহ সুযোগ লাভ করেছে এবং মো: আমিনুল ইসলাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (DUET) অধ্যায়নের সুবর্ণ সুযোগ লাভ করেছে। তার উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং ডুয়েটে ভর্তির খরচ নির্বাহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতায় জেলা প্রশাসন শেরপুর সর্বদা সচেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *