
শেরপুর প্রতিনিধি:
কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার বিনাপাড়া, দিঘলদী এলাকায় রোপা আমন ধানের ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এসময় শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু সহ কৃষি বিভাগ অন্যান্য কর্মকর্তা, কৃষক-শ্রমিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
