Home » শেরপুরে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শেরপুরে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

 

​শেরপুর প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে​ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, তরুণরাই দেশের চালিকাশক্তি। তিনি দেশপ্রেম, দায়িত্বশীলতা ও সচেতনতার মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, যুবসমাজকে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অবক্ষয় রোধে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে, যাতে তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরও কার্যকর অবদান রাখতে পারে।

​​উক্ত আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *