
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদীতে ক্যাশ মেমো বিহীন সার
বিক্রির অভিযোগে ২ সার ডিলারকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৩ ই সেপ্টেম্বর রবিবার দুপুরে শ্রীবরদী পৌর এলাকার সাতানী শ্রীবরদী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ক্যাশ মেমো বিহীন সার বিক্রির সু নির্দিষ্ট অভিযোগে
বিএডিসির সার ডিলার মেসার্স রোকসানা এন্টারপ্রাইজ কে ১০ হাজার টাকা ও বিসিআইসি সার ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী সহ কৃষি বিভাগের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ বলেন, অত্র উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষকরা তাদের চাহিদামত ডিলারদের দোকান থেকে সরকার নির্ধারিত দামে সার কিনতে পারবে। প্রতিটি ডিলার পয়েন্টে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিদিন
মনিটরিং করা হচ্ছে। কোন ডিলারের বিরুদ্ধে সুনির্দিষ্ট বেশি দামে সার বিক্রির তথ্য পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
