Home » জামায়াতের আমীরের সাথে বিএনপি’র চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতের আমীরের সাথে বিএনপি’র চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ১৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান এক সৌজন্য সাক্ষাৎ করেন।

তারেক রহমান এর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

জামায়াতের আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *