
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, ব্যুরো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক ইউসুফ আলী, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন ও ইন্ট্রিগ্রেটেড ডেভেলপমেন্ট ইডুকেশন (আইডিই)-এর পরিচালক লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা নিজ নিজ এনজিও এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা এবং এর সমাধান বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সামাজিক বৈষম্য দূর করাসহ বিভিন্ন অপরাধ দমনে করণীয় বিষয়ক মতামত প্রদানমূলক আলোচনা করেন তারা।
এসময় উপজেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন/সংস্থা, বিভিন্ন এনজিও’র পরিচালক বা প্রতিনিধিগন, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
