Home » ফুলপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি : মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

ফুলপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি : মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি:মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ফুলপুর উপজেলার পৌরসভা সংলগ্ন এলাকায় একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে এক ব্যক্তিকে ৪০,০০০ টাকা (চল্লিশ হাজার) জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কম্পিউটারে পিডিএফ ফাইলে লেখা পরিবর্তন করে মানুষের পরিচয় তথ্য জালিয়াতি করে ভুয়া এনআইডি তৈরি করছিলেন। এসব প্রতারণক মূলক কাজে একটি দালাল চক্র সক্রিয়ভাবে সহযোগিতা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, ভুয়া এনআইডি তৈরি করে কেউ যেন প্রতারণার আশ্রয় না নিতে পারে, সে লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসব প্রতারক চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি জাল করে আইন ভঙ্গ করছে।

তিনি আরও বলেন, “এ ধরনের অপরাধে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে দালাল চক্র থেকে সতর্ক থাকার জন্য এলাকাবাসীকে সচেতন থাকতে অনুরোধ করছি।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ফুলপুরে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar