Home » ফুলবাড়িয়ায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়

ফুলবাড়িয়ায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি: 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ফুলবাড়ীয়া কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় ফুলবাড়ীয়া উপজেলার ১২১টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ফারাহ শাম্মী, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ।

সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এদিন একই স্থানে ২০২৫-২৬ অর্থ বছরে আখ ও হলুদ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি গণভোট বিষয়ে অবহিতকরণ সভাও অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার নানামুখী প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar