Home » ময়মনসিংহে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর মহিলা দলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে মহানগরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সমবেত হয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মহিলা দলের নেতৃবৃন্দ ও অতিথি বক্তারা উপস্থিত থেকে সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও অবদান তুলে ধরেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নারীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এ সংগঠনের অবদান রয়েছে।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ব্যানার, ফেস্টুন, দলীয় স্লোগান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে নেতাকর্মীরা উদ্দীপনা ও উজ্জীবনের বার্তা ছড়িয়ে দেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। সংগঠনের নেত্রীদের ভাষ্যমতে, এ ধরনের আয়োজন নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নতুন উৎসাহ যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar