Home » ময়মনসিংহের পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার

ময়মনসিংহের পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার

 

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি শ্রী শ্রী দশভূজা বিগ্রহ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিএমইউজে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, শারদীয় দুর্গাপূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায় সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পূজা উদযাপন কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি এসময় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar