
শেরপুর প্রতিনিধি: শেরপুরের চরপক্ষিমারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের কুলুরচর, বেপারিপাড়া ও সাতপাকিয়ায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরপক্ষিমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি দুলাল উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, অফিস সেক্রেটারি আব্দুর রহমান, বায়তুলমাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শহর জামায়াতের আমীর মাওলানা নূরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
