
শেরপুর প্রতিনিধি:
আগামী ১৭ মে, রবিবার শেরপুর সদর উপজেলার লছমনপুর জামতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ‘সিরাতুন্নবী (সা.) মহা সম্মেলন’।
লছমনপুর ফারাজিয়া মাদরাসা মাঠে আয়োজিত এই ধর্মীয় মহাসমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, ১১ দলীয় সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ ২ আসনে সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ।
ঈমান আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আমির হামজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
সম্মেলনে আরও উপস্থিত থাকার কথা রয়েছে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান।
মহা সম্মেলনটি সফল করতে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম মাহফিল পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন।
সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আমির হামজা শেরপুরে আগমন উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

