Home » শেরপুরে ইসলামী ব্যাংকের গ্রহকদের মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে ইসলামী ব্যাংকের গ্রহকদের মানববন্ধন অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:

ব্যাংক লুটেরা মাফিয়া এস আলম কর্তৃক বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা—কর্মচারীদের বরখাস্ত এবং অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সোমবার দুপুরে তেরাবাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের গ্রাহক অ্যাডভোকেট মো. মুখলেছুর রহমান জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত্ব মানববন্ধনে বক্তব্য দেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার সভাপতি ও গ্রাহক শফিউল আলম চান, অ্যাডভোকেট মো. মাছউদুর রহমান শামীম, ডা. মো. হাসানুজ্জামান হাসান, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা আব্দুস সোবহান, চাকরি প্রত্যাশী আশরাফুজ্জামান মাছুম সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar