
শেরপুর প্রতিনিধি: শেরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলার বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর আনন্দ বাজার ও গ্রামে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর -১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
গণসংযোগ শেষে নির্বাচনী পথ সভায় ইউনিয়ন সভাপতি তোফায়েল আলম তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, জনগণের চাহিদা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি, তাহলে ন্যায়-ভিত্তিক সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল লাইন, কৃষিখাতে উন্নয়ন সহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করবো।
এছাড়াও রাস্তা-ঘাট, বেকারত্ব দুর করা ও জনসেবামূলক কাজ করে জনগণের পাশে থাকার কথা জানান তিনি।
এ সময় জামায়াতের এমপি প্রার্থী জনগণের সহযোগিতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, বায়তুলমাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শহর জামায়াতের সহ সেক্রেটারি, প্রভাষক জাহিদ আনোয়ার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল লতিফ সোজা সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
