
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার বিকালে পৌর শহরের বাগরাকসা মহল্লায় ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -১ ( সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, শেরপুর জেলা টাইলস এন্ড স্যানেটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ সহ আরো অনেকে।
এসময় ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

