Home » শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ

শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পসমূহের ১ম কিস্তির চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ।

এসময় ১৫টি প্রকল্পের সভাপতিদের বরাবর চেক বিতরণ করা হয়। এসময় তিনি উপস্থিত প্রকল্প কমিটির সভাপতির উদ্দেশে বলেন, সরকারি অর্থায়নের সঠিক ব্যবহার ও প্রক্কলন অনুযায়ী শতভাগ কাজ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতার আলোকে জেলা পরিষদ,শেরপুরকে আরো এগিয়ে নিতে হবে এবং বাংলাদেশের মধ্যে একটি ‘মডেল জেলা পরিষদ’ হিসেবে দাঁড় করাতে চান। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপস্থিত বিভিন্ন প্রকল্পের সভাপতি বলেন যে, দুর্নীতিমুক্ত কার্যক্রম নিশ্চিত করতে জেলা পরিষদ যেভাবে কাজ করছে তা একটি যুগান্তকারী ঘটনা যা অতীতে কখনো দেখা যায়নি। সকলে বর্তমান প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, শেরপুর এর সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *