
শেরপুর প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুরে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্তে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ আরজু মিয়া পিপিএম-বার সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)
আফসান-আল-আলম-সহ শেরপুর জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

