
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ জরিমানা আদায় করা হয়েছে। ৩০ নভেম্বর রবিবার সদর উপজেলার তারাকান্দা বাজারে নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ।
এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, রবিবার সদর উপজেলার তারাকান্দা বাজারে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সরকার ঘোষিত ৮৮ কেজি নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
