
শেরপুর প্রতিনিধি:
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় প্লেসের অডিটোরিয়ামে পুলিশ সুপারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’কর্তৃক কৃতী শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার মান উন্নয়ন, অপেক্ষাকৃত ‘দুর্বল’ শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচর্যা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্লেস-এর প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তারসহ প্লেসের শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
