
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার ২০২৫- ২৬ ইং সেশনের ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে শেরপুর পৌর শহরের গৌরিপুর মারকাজুল উলুম মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার আয়োজনে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবগঠিত কমিটির সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবুল বাশারের সঞ্চালনায় নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা রুহুল আমীন, সহসভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আল আমীন সাদি, বায়তুল মাল সম্পাদক মুফতি তৈয়ব আলী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো: গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
