Home » শেরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কমিটির সভাপতি মাও: শফিকুল, সম্পাদক মুফতী আবুল বাশার

শেরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কমিটির সভাপতি মাও: শফিকুল, সম্পাদক মুফতী আবুল বাশার

 

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার কমিটিতে মাওলানা শফিকুল ইসলামকে সভাপতি ও মুফতী আবুল বাশারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি গঠন করা হয়েছে। ৩০ নভেম্বর রবিবার দুপুরে শেরপুর শহরের নিউমার্কেটস্থ আলীশান কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নকিব ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সদস্য সচিব মো: গোলাম মোস্তফা সহ আরো অনেকে।

জেলা কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মাওলানা রুহুল আমীন, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ আবু সালেহ, মুফতী মুজাহিদ, আব্দুল বাতেন, হাফেজ আনিসুর রহমান, মাওলানা ইউসুফ আকন্দ, সহ সাধারণ সম্পাদক মুফতী বেলাল হোসাইন, মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী আল আমীন সাদী, এনামুল হাকিম, হাফেজ জাফর আহমদ, বায়তুল মাল সম্পাদক মুফতী তৈয়ব আলী আকন্দ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, অফিস সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।

পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar