Home » শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, শেরপুরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর, এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আগত অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।
আলোচনায় অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আসুন, সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ, স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *