
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুর জেলা উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার বিকালে শেরপুর সদর উপজেলার বিএনপি আহবায়ক আলহাজ্ব হযরত আলীর বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আলম চান। এছাড়াও শেরপুর জেলা উলামা দলের সদ্য সাবেক আহবায়ক, সদ্য সাবেক সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের ওলামা দল ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেরপুর জেলা উলামা দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এইচ. এম. খন্দকার আরিফ হাসান (টুটুল)।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন শেরপুর শহর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও শেরপুর সদর উপজেলা শহর বিএনপির সদস্য, শেরপুর জেলা বিএনপির প্রস্তাবিত শেরপুর জেলা উলামা দলের আহবায়ক পদপ্রার্থী ক্বারী আলহাজ্ব মোঃ আলী।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন ওলামা দলের প্রস্তাবিত আহবায়ক মোঃ নওশাদ আলী।
দোয়ায় বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করা হয়।
