
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) আছর নামাজের পর শহরের দারোগ আলী পৌর ঈদগাহ মাঠে সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেয়, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো: হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল ইসলাম শিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা সহ আরো অনেকে।
