
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ‘রমাদান প্রজেক্ট’-এর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক সংগঠন DOST AID-এর সহযোগিতায় ‘রমাদান প্রজেক্ট’-এর আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় তিনি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।
অনুষ্ঠানে সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল সোবহান, শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগকে সবাই স্বাগত জানান।
আয়োজকরা জানান, রমজান উপলক্ষে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ‘রমাদান প্রজেক্ট’-এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

