
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে শেরপুর প্রেসক্লাব (একাংশের) সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মাহবুবা হক।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব (একাংশের) সভাপতি ও দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি এস,এম,শহিদুল ইসলাম ভিপি, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসিম, সহ-সভাপতি ও দৈনিক তথ্য ধারার চিফ রিপোর্টার আসাদুজ্জামান মোরাদ, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ, সিনিয়র সাংবাদিক জি এইচ হান্নান প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় নবাগত ইউএনও মিজ্ মাহবুবা হক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)মাহবুবা হক পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ব্যাচে তিনি প্রশাসন ক্যাডারে নিযুক্ত হন।
