Home » শেরপুরে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

 

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর শেরপুর জেলার নকলা উপজেলায়
বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে সহায়তা করে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্স এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নকলা উপজেলার ধনাকুশায় মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকসে ৩,৫০,০০০ টাকা, শিববাড়ীতে মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকসে, ৩,০০,০০০ টাকা, তেঘরিতে মেসার্স সরকার ব্রিকসে ৩,০০,০০০ টাকা, ছাতুগাঁওয়ে মেসার্স সেভেন স্টার ব্রিকসে ৩,৫০,০০০ টাকা, রুনীগাঁওয়ে মেসার্স চমক ব্রিকসে ৩,৫০,০০০ টাকা, পাইস্কায় মেসার্স রিজন ব্রিকসে ২,৫০,০০০ টাকা এবং কুর্শায় মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকসে ৩,৫০,০০০ টাকা সহ ৭টি ইটভাটাকে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের সব কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar