
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুরের নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, বিজ্ঞ বিচারকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

