
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠিত ও অনুমোদিত হয়েছে।
নবগঠিত এই কমিটিতে পৌর শহর শাখার আমীর হিসেবে মনোনীত হয়েছেন প্রভাষক মো. জাহিদ আনোয়ার। এছাড়া নায়েবে আমীর হিসেবে মুস্তাফিজুর রহমান আরিফ, সেক্রেটারি হিসেবে মাওলানা মো. রেজাউল করিম এবং সহকারী সেক্রেটারি হিসেবে মো. আমিনুর রসুলের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল ও কর্মপরিষদ সদস্যরা হলেন—মাওলানা আবুল কাশেম, মো. মোশারফ হোসেন, মাওলানা মোখলেছুর রহমান, অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুল, মাওলানা রহমত উল্লাহ এবং মো. হাসানুর রহমান।
