Home » শেরপুর সদর থানার নবাগত ওসির সাথে শহর জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

শেরপুর সদর থানার নবাগত ওসির সাথে শহর জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরপুর শহর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

​সম্প্রতি শেরপুর সদর থানায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক মো. জাহিদ আনোয়ার, অফিস সেক্রেটারি আমিনুর রসুল, তরবিয়ত সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, আইনজীবী ফোরামের সভাপতি আশেকুজ্জামান বুলবুল এবং শহর শাখার অধীন ৯টি ওয়ার্ডের সভাপতিবৃন্দ।

​সাক্ষাৎকালে শেরপুর শহরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ এবং সাধারণ জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা করা হয়। এ সময় শহরকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জামায়াত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *