
শেরপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে শেরপুর–১ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনির পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার বাবা জেলা জাতীয় পার্টির সদস্য মো. ফয়েজ উদ্দিন।
এসময়, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস. এম. আশরাফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস. এম. আশরাফ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন অত্যন্ত জরুরি। তিনি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।
