
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর সদরের পশ্চিম বাজারস্হ দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪৫ শেরপুর ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ।
উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব আব্দুর রউফ মিয়া , বিএনপি নেতা এসএম জুবায়ের হোসেন, আব্দুল কাদের সোহেল, ফজলুল হক চৌধুরী অকুল, এস এম সোহান, সাবেক ছাত্রনেতা আব্দুল আল মামুন, মো জালাল উদ্দিন, নারী নেত্রী উম্মে হাবিবা রিনা, ছাত্রনেতা জুবায়দুল ইসলাম রাজন, রোকনুজ্জামান রোকন, শোভন শাহরিয়ার রাফি প্রমুখ।
এসময় উপজেলা, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে রাজধানী ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

