
শ্রীবরদী প্রতিনিধি :
শতভাগ হালাল ও মানসম্মত খাবার তৈরি, পরিবেশনের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে যাত্রা শুরু করলো মনির হোটেল এন্ড রেস্টুরেন্টের।
১৬ ই নভেম্বর সোমবার বাদ আছর শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারস্থ ভায়াডাঙ্গা রোডশায়েরি মার্কেটে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ নতুন হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনির হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্ণধার এ এন এম মনির।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব মো শফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী জুবাইদ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিব, ঠিকাদার ফেরদৌস ইসলাম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন, শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি, যুবদল নেতা হারুনুর রশিদ সহ সুধিজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মনির হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্ণধার এ এন এম মনির হোসেন বলেন, শতভাগ হালাল ও মানসম্মত খাবার পরিবশনের লক্ষ্যে আমাদের পথযাত্রা।
