Home » ‌শ্রীবরদীর কর্ণজোড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, সার ডিলারকে অর্থদণ্ড প্রদান

‌শ্রীবরদীর কর্ণজোড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, সার ডিলারকে অর্থদণ্ড প্রদান

শ্রীবরদী প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার খন্দকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খন্দকার খোরশেদ আলম (৫৫) ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণঝোড়া পশ্চিম বাজার এলাকায় সার ডিলার খোরশেদ আলমের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

সার সংরক্ষণ ও বিক্রির কোন প্রমাণপত্র না দেওয়ায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি নিয়ম নীতি অপেক্ষা করে দীর্ঘদিন থেকে সার বিক্রি করে আসছে বিসিআইসি অনুমোদিত সার ডিলার খন্দকার এন্টারপ্রাইজ।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় উপজেলা কৃষি বিভাগের তেমন নজরদারি না থাকায় নিজেদের ইচ্ছামাফিক সার উত্তোলন ও বিক্রি করে আসছিল তারা। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সিংগাবরুনা ইউনিয়নের সচেতন মহল।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *