Home » শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় ২৮৬ নারীর মাঝে চাল বিতরণ

শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় ২৮৬ নারীর মাঝে চাল বিতরণ

 

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়নে বি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, ট্যাগ অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যগণ এবং গ্রাম পুলিশ সদস্যরা।

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত মোট ২৮৬ জন নারীকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar