
শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর ভারতের মেঘালয় রাজ্যঘেষা সীমান্তবর্তী মারিং পাড়া পাহাড়ি গ্রামে চোরাকারবারী দলের হামলায় জিনুয়ার হোসেন জিনু (৩২) নামের এক যুবক আহত হয়েছেন।
সে সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া গ্রামের
আজাহার আলী ওরফে বগা মিয়ার ছেলে।
৬ ই সেপ্টেম্বর রবিবার ভোর সকালে সবজির
বাগানে যাওয়ার পথে তাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে চোরাকারবারি দলের সদস্যরা।
বর্তমানে সে আশঙ্কা জনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন৷
গুরুতর আহত জিনুয়ার হোসেন জিনু জানায়,
বাবেলাকোনা গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে ভারতীয় চোরা কারবারি দলের অন্যতম সদস্য গুলজার হোসেন বাবু ওরফে ইয়াবা বাবু, বিপুল মিয়া ও দিলু মিয়া ওরফে দিলু পাগলা
আমার উপর হামলা চালিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আমার কাছে থাকা মোবাইল সেট ছিনিয়ে নেই।
তাদের ধারণা সকালে স্থানীয় কর্ণঝোড়া বিজিবি কর্তৃক আটক তাদের বেশ কয়েকটি ভারতীয় চোরাই গরু আটকে আমি তথ্য দিয়ে সহযোগিতা করেছি।
আহত জিনুর পিতা আজহার আলী বগা মিয়া জানায়, দীর্ঘদিন থেকেই বাবু, বিপুল ও দিলুসহ তাদের সঙ্গবদ্ধ চক্র পাহাড়ি এলাকায় চোরা চোরাচালান সহ অপরাধ কর্মকাণ্ড করে আসছে। ভোর সকালে পাহাড়ি টিলায় সবজি খেতে যাওয়ার পথে আমার ছেলেকে তারা মেরে আহত করেছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত গুলজার হোসেন বাবুর
সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানায়, জিনু কি ধরনের ছেলে বা কি কর্ম করে তা গ্রামবাসী জানে।
সে দীর্ঘদিন যাবত আমাদের সাথে শএুতা করে আসছিল।
এ ঘটনায় রবিবার রাতে জিনুয়ার হোসেন ওরফে জিনু বাদী হয়ে শ্রীবরদী থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও)ডা. অমিও জুতি সাইফুল্লাহ বলেন, আহত জিনুয়ার হোসেন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো মোরশেদ আলম বলেন, অভিযোগ পেয়ে, আমরা প্রাথমিকভাবে আহতকে দেখতে গিয়েছিলাম।
বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
