Home » সীমান্তে বিজিবির রাতভর অভিযানে প্রায় ১৮কোটি টাকার ভারতীয় ঔষধ ও গরু জব্দ

সীমান্তে বিজিবির রাতভর অভিযানে প্রায় ১৮কোটি টাকার ভারতীয় ঔষধ ও গরু জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক সীমান্তজুড়ে পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও গরু জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট ১৭ লাখ ৯৮ হাজার টাকার মালামাল আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কদমতলী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ঔষধের সিজার মূল্য ১৫ লাখ ৯৮ হাজার টাকা।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া এলাকায় পৃথক একটি বিশেষ অভিযান চালায় বিজিবি। এ অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সময় ভারতীয় একটি গরু জব্দ করা হয়, যার সিজার মূল্য ২ লাখ টাকা।

সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির ধারাবাহিক কঠোর নজরদারির অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে বলে জানান
৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান। আন্তর্জাতিক সীমানা রক্ষায় ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar