
নিজস্ব প্রতিনিধি, ঢাকা:
ঐতিহাসিক মে দিবস উপলক্ষে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর শাখা। ১লা মে গাবতলী বেড়িবাঁধ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ এবং তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করা ইসলামের অন্যতম শিক্ষা। গাবতলী ট্রাক স্ট্যান্ডসহ দেশের সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনটি রাজপথে সক্রিয় থাকবে বলেও তারা জানান।
সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে বিশেষ আলোচনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক নেতা মোঃ শাহাবুদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাওলানা ফয়জুর রহমান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর) শাখার বায়তুল মাল সম্পাদক ক্বারী মাওলানা আসাদুজ্জামান, নির্বাহী সদস্য আব্দুল জলিল, মোঃ আব্দুল আজিজ ও মোহাম্মদ গিয়াস উদ্দিন আকাশ সহ দারুস সালাম থানার স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ ও র্যালি শেষে মাওলানা ফয়জুর রহমানের কার্যালয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এক পরামর্শমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগমান করার এবং মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

