Home » জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, জলাশয় বাঁচলে মাছ বাঁচবে, মাছ বাঁচলে দেশ বাঁচবে প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের জামায়াতে ইসলামী দলের জেলা আমির মাওলানা আঃ ছাত্তার।
বক্তব্য মৎস্য অফিসার মামুনুর রশীদ,জেলা বিএনপি সদস্য গোলাম রাব্বানী প্রধান,জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মজিবর রহমান, সাবেক উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, ডিমলা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ময়েন কবির, ডিমলা মিডিয়া সেলের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, জলাশয় বাঁচলে মাছ বাঁচবে,মাছ বাঁচলে দেশ বাঁচবে, প্রবাদ কথাটি পুনরায় ফিরিয়ে আনতে হবে। বিভিন্ন রোগ মানুষের শরীরে বিদ্যমান থাকায় মাছের প্রতি মানুষের আস্থা বাড়ছে, মা- মাছ ও পোনা মাছ নিধন রোধ করতে হবে।এর পাশাপাশি কারেন্ট জাল ব্যবহার কমাতে সচেতনতা বাড়াতে হবে। বর্ষায় স্বল্প খরচে রোয়া ক্ষেতের সাথে মৎস্য মাছ চাষ করা যেতে পারে। মাছে ভাতে বঙালী, ইতিপূর্বের প্রচলিত প্রবাদ বিলুপ্তির পথে তা আমাদেরকে পুনঃউদ্ধার করতে হবে এবং রোয়া ক্ষেতে ও জলাশয়ে কীটনাশক প্রয়োগ ব্যবহার কমাতে হবে।মাছের বংশ রক্ষা করা দরকার, মাছের বিলুপ্ততা থেকে ফিরে আসতে হবে সকলকেই মৎস্য রক্ষা করতে হবে। কৃষক কার্ড এর তথ্য সঠিকভাবে প্রদানের জন্য কৃষি কর্মকর্তা আহ্বান জানান। প্রানী ও মৎস্য খাতে ৪৩ হাজার ৩ শত ৩৫কোটি টাকা বরাদ্দ করা হয়। উত্তর জনপদে ৫৪ টি নদীকে রক্ষা করতে হবে এবং মৎস্য চাষ বাড়াতে হবে। আলোচনা শেষে মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *