
শেরপুর প্রতিনিধি:
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন শেরপুর – ২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
অনুদান বিতরণকালে তিনি বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও কল্যাণকে গুরুত্ব দিয়ে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।
জনগণের প্রত্যাশা পূরণ, অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।
মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে—জনসেবার পথচলা অব্যাহত থাকুক।
