
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর):
শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে আহাম্মদ আলী তালুকদার কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নালিতাবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
অত্র কমিউনিটি ক্লিনিকের (জমিদাতা) আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে ও ক্লিনিকের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা মিঠুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
