Home » নালিতাবাড়ীতে নিয়ম না মানায় ৩ গোস্ত ব্যবসায়ীকে জরিমানা

নালিতাবাড়ীতে নিয়ম না মানায় ৩ গোস্ত ব্যবসায়ীকে জরিমানা

আমিরুল ইসলাম,নালিতাবাড়ী প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারে মাংস বিক্রির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা না মানায় ৩ বিক্রেতাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: আবু সাঈম এর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাজারের মাংস বিক্রির কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় নিয়ম ও নির্দেশনা অমান্যের অভিযোগে তিন মাংস বিক্রেতাকে শনাক্ত করা হয়। পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *