Home » নালিতাবাড়ীতে সামাজিক বনায়নের গাছ চুরি ঠেকাতে মতবিনিময় সভা

নালিতাবাড়ীতে সামাজিক বনায়নের গাছ চুরি ঠেকাতে মতবিনিময় সভা

 

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে অংশীদারিত্বের ভিত্তিতে সরকারিভাবে রোপিত সামাজিক বনায়নের উডলট বাগান রক্ষা করতে অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া খলচান্দা গ্রামের জুলফিকার আলী ভুট্রোর বাড়ির উঠানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশীজন সংগঠনের সভাপতি মো. আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মো. আব্দুল্লাহ, সুরুজ্জামান, আয়নাল হক, ইমান আলী, বাসির মিয়া, ময়না ও বাদশা মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি এক শ্রেণীর অসাধু মানুষ সামাজিক বনের গহীনে প্রবেশ করে বনায়নের গাছ ও ডালপালা কেটে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। তাই চুরি ঠেকাতে বনায়নের পাহাড়া কার্যক্রম জোড়দার করতে হবে। এছাড়া বনায়নের গাছ চুরি বন্ধে বন বিভাগের পক্ষ থেকে সকল অংশীদারদের সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী কেউ যদি বনের ভিতরে প্রবেশ করে অবৈধভাবে গাছ কিংবা ডালপালা কাটে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে যদি কোন অংশীদার জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। তা না হলে বাগানের গাছ যদি চুরি হয়ে যায়, তাহলে সরকার ও অংশীদার উভয় পক্ষই ক্ষতিগ্রস্থ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *