Home » বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:

​আগামী ২৪ এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন সংগঠনের স্থানীয় দায়িত্বশীলরা।

​লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান, মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা এবং সদস্য মোঃ আজিজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​এ সময় নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ এপ্রিলের গণসমাবেশ সফল করতে তারা সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

​এদিকে, গণসংযোগ চলাকালে সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন হাফেজ মোঃ শাহাদাত হোসেন। তিনি সংগঠনের সদস্য ফরম পূরণ করে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। যোগদান শেষে নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *