Home » মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় শেরপুর শহরের নিউ আলীশান রেস্টুরেন্টে  মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী তিন বছরের জন্য (২০২৬-২০২৯) শেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

রোটারিয়ান মো: নাজমুল আলমকে চেয়ারম্যান, এপেক্সিয়ান আলমগীর হোসাইনকে সেক্রেটারী এবং খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা কমিটির অনুমোদন দেন মানবাধিকার সংস্থা ” আমাদের” কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর এ্যাড. এ.জেড.এম আব্দুস সবুর।

জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার কো- চেয়ারম্যান কাজী আবু জর আলামিন, নুর জাহান বেগম, আলহাজ্ব মো: গোলাম মোস্তফা আকন্দ, হারুন জিলানী, আব্দুল হামিদ, এ্যাড. আল আমিন (এপিপি), রফিকুল ইসলাম, বেলায়েত হোসাইন, তাহমিনা জলি, এক্সিউটিভ সেক্রেটারী নাজমুল আলম নোমান তালুকদার, জয়েন্ট সেক্রেটারী আল- আমিন রাজু, জাহাঙ্গীর হোসেন, শান্ত রায়, মিজানুর রহমান এলএলবি, আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মোনায়েম উর রহমান ইকবাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক দিপা নাছরিন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক রেদোয়ান ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিক মুন্সী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গণি, যুব ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আকন্দ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুজা উদ্দৌলা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সানদিজা জেরিন, সহ- নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোদেলা রানী দে, প্রচার সম্পাদক হামিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক মানিক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আলম লিখন, ইলেকট্রনিক্স এন্ড মিডিয়া সম্পাদক মিজানুর রহমান মিলন, সদস্য জাকির হোসেন মিন্টু, বেলায়েত হোসেন, শাহাদাৎ হোসেন মিন্টু, জেসমুল হুদা লেবু, সুবির কুমার গুপ্ত।

এর আগে মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার চেয়ারম্যান রোটারিয়ান মো: নাজমুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী এপেক্সিয়ান আলমগীর হোসাইনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রকৃতি ও পরিবেশবাদী মুগনিউর রহমান মনি।

এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কো- চেয়ারম্যান কাজী আবু জর আলামিন, নুর জাহান বেগম, আলহাজ্ব মো: গোলাম মোস্তফা আকন্দ, হারুন জিলানী, তাহমিনা জলি, এক্সিউটিভ সেক্রেটারী নাজমুল আলম নোমান তালুকদার, জয়েন্ট সেক্রেটারী আল- আমিন রাজু, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *