
অনলাইন ডেস্ক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন গ্রহণ করেছেন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের স্থায়ী কমিটির এক বৈঠকে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন।
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি পদে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
