
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ ও সনদপত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে যুবসমাজকে দক্ষতা অর্জন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এ ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
