
নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন্স (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ও তুরস্ক আহি এভরান বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া ভিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান এবং কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন প্রমুখ।
জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীদরই আগামী দিনের দেশ ও জাতি গঠনের মূল কারিগর। তাই নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
