
শেরপুর প্রতিনিধি:
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে | ফ্রি কোচিং, কম্পিউটার প্রশিক্ষণ ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে শেরপুরে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে নিবিড় পরিচর্যায় পাঠদান করা হয়। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে নির্বাচনী পরীক্ষার পর ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে।
পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং, অভিভাবক সমাবেশ, সমৃদ্ধ লাইব্রেরি ও আধুনিক কম্পিউটার ল্যাবের সুবিধা রয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত, ধূমপানমুক্ত এবং সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে রয়েছে রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও ডিবেটিং ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের বিশেষ সুবিধাও রাখা হয়েছে।
শিক্ষার্থীদের আর্থিক সমস্যাকে শিক্ষাজীবনের বাধা হতে না দিতে কলেজ কর্তৃপক্ষের রয়েছে বিশেষ উদ্যোগ। বোর্ড প্রদত্ত উপবৃত্তির পাশাপাশি ক্লাসে উপস্থিতি, ফলাফল ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় দরিদ্র তহবিল থেকে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও ভর্তি কমিটির আহবায়ক ম, শফিউল আলম চাঁন বলেন,
শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানোই আমাদের লক্ষ্য নয়; তাদের একজন সৎ, দক্ষ, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থী যেন নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও সুযোগ-সুবিধা পায়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, “অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্যও সহযোগিতার ব্যবস্থা রয়েছে। শেরপুরের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শাখাভেদে ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে—
বিজ্ঞান শাখা: জিপিএ ৪.০০
ব্যবসায় শিক্ষা শাখা: জিপিএ ৩.০০
মানবিক শাখা: জিপিএ ২.০০
অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
একাদশ শ্রেণির পাশাপাশি কলেজটিতে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে। বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষে BA, BSS ও BBS প্রোগ্রাম এবং অনার্স পর্যায়ে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুল আলম বলেন, “মানসম্মত শিক্ষা আমাদের অঙ্গীকার, আলোকিত ভবিষ্যৎ আমাদের লক্ষ্য।” আধুনিক ও নিরাপদ পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।
ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজ
শেরপুর শহর, শেরপুর-২১০০
EIIN: 113916
যোগাযোগ:
মো. শামছুল আলম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) — ০১৭৬৭-৬১১৪৫২
কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও ভর্তি কমিটির আহবায়ক ম, শফিউল আলম চাঁন — ০১৭১২-৫১৯৯০০
