Home » শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শেরপুর প্রতিনিধি:

নজরুল বর্ষ উপলক্ষে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা” এর অংশ হিসেবে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেলুন ও পায়রা উড়িয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর জেলা জাসাসের আহবায়ক এনামুল হক বিপু, সদস্য সচিব হারুন -অর রশীদ, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি‌ কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।

উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং আবৃত্তি শিল্পী শ্যামলী মালাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *